কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

সীমিত হামলার পর ইরানে বড় আক্রমণের কথা ভাবছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে প্রথমে সীমিত লক্ষ্যভিত্তিক হামলা চালানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরে আরও বড় আকারের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা ২৬ ফেব্রুয়ারি জেনেভায় বৈঠকে বসার কথা রয়েছে। এ বৈঠককে সামরিক সংঘাত এড়ানোর শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনা ভেস্তে গেলে কী করা হবে, সে বিষয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

খবরে বলা হয়, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সদরদপ্তর, পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবকাঠামো রয়েছে। প্রাথমিক হামলার মাধ্যমে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ছাড়তে চাপ দেওয়া হতে পারে।

যদি তাতেও ইরান নতি স্বীকার না করে, তবে বছরের শেষ দিকে আরও বড় সামরিক অভিযান চালানোর বিকল্প খোলা রাখা হতে পারে। এর লক্ষ্য হতে পারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা দুর্বল করা—এমন ইঙ্গিতও প্রতিবেদনে রয়েছে।

অন্যদিকে পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, বড় ধরনের হামলা হলে ইরান ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দিতে পারে। গোয়েন্দা মহলে কিছু যোগাযোগ বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যদিও নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা এখনো শনাক্ত হয়নি।

ইয়েমেনে হুতি গোষ্ঠী আবার লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা শুরু করতে পারে—এমন আশঙ্কাও রয়েছে। ইউরোপে হিজবুল্লাহর ঘুমন্ত সেল কিংবা অন্য জঙ্গি গোষ্ঠী সক্রিয় হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের একটি প্রস্তাব নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, ইরানকে শুধু চিকিৎসা গবেষণার জন্য সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া যেতে পারে। তবে ট্রাম্প প্রশাসন ‘শূন্য সমৃদ্ধকরণ’ নীতির কথাই বলছে। ইরানও তাদের পারমাণবিক জ্বালানি তৈরির অধিকার ছাড়তে রাজি নয় বলে জানিয়েছে।

১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সম্ভাব্য হামলা নিয়ে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানে বিশেষ অভিযান চালানোর কিছু পরিকল্পনা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে। একাধিক বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি।

অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান রাশিয়ার সঙ্গে প্রায় ৫০ কোটি ইউরোর একটি অস্ত্রচুক্তি করেছে। এর আওতায় আগামী কয়েক বছরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র ও লঞ্চার কেনার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায়, তা আসন্ন বৈঠক ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X