কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:১৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান চুক্তিতে আগ্রহী হলেও তিনি কোনো সমঝোতা চান না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে মানচিত্র থেকে মুছে দিয়েছি।’ তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে।

ইরানে নিজের ব্যর্থতার অভিযোগ নাকচ করে ট্রাম্প বলেন, দেশটির নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে এবং তাদের নৌ ও বিমান সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, ‘ইরানের কোনো প্রতিরোধব্যবস্থা নেই। এখন তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি চাই না।’

ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X