কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

১৬৫ বছরের ইতিহাস ভেঙে মার্কিন ডলারে ট্রাম্পের স্বাক্ষর

মার্কিন ডলার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন ডলার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ১৬৫ বছরের ইতিহাসে এই প্রথম প্রথা ভেঙে দেশটির কাগজের মুদ্রায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা বাজারে ছাড়া হবে। এই নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি বা মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যার স্বাক্ষর সরাসরি নোটের ওপর স্থান পাচ্ছে।

মার্কিন অর্থ দপ্তরের এই সিদ্ধান্তের ফলে ডলারের নকশায় আরও একটি বড় পরিবর্তন আসছে। গত দেড় শতাব্দী ধরে মার্কিন ব্যাংকনোটগুলোতে ট্রেজারের স্বাক্ষর থাকার যে অবিচ্ছিন্ন ধারা ছিল, তা এই নতুন নকশায় সরিয়ে ফেলা হচ্ছে।

বর্তমান ট্রেজার ব্র্যান্ডন বিচ এই পদক্ষেপকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এটি প্রেসিডেন্টের নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর নিবেদনের প্রতীক হিসেবে কাজ করবে। এর আগে সাবেক ট্রেজার লিন মালেরবা ছিলেন সেই দীর্ঘ ধারার শেষ প্রতিনিধি, যাদের স্বাক্ষর ১৮৬১ সাল থেকে ধারাবাহিকভাবে মার্কিন মুদ্রায় দেখা গেছে। তবে বর্তমানে প্রচলিত সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং লিন মালেরবার স্বাক্ষরযুক্ত নোটগুলোও নতুন সিরিজের পাশাপাশি বাজারে চালু থাকবে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, দেশের ঐতিহাসিক অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার এর চেয়ে শক্তিশালী কোনো উপায় হতে পারে না। তিনি দাবি করেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ডলারের আধিপত্যের পথে রয়েছে, যা এই বিশেষ সময়ে মুদ্রায় প্রতিফলিত হওয়া অত্যন্ত যথাযথ।

বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, ট্রেজারি বিভাগ মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য নকশা পরিবর্তনের ব্যাপক ক্ষমতা রাখে। তবে কিছু বিষয় যেমন, ইন গড উই ট্রাস্ট কথাটি এবং মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত রাখতে হয়। ফলে নোটের মূল নকশা ও ছবিগুলো আগের মতোই থাকছে, শুধু ট্রেজারের স্বাক্ষরের জায়গায় ট্রাম্পের স্বাক্ষর প্রতিস্থাপিত হবে।

যদিও জীবিত কোনো ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার করা আইনত নিষিদ্ধ হওয়ায় ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলারের সাধারণ কয়েন বাজারে আনার বিষয়টি আইনি বাধার মুখে পড়েছে, তবে কাগজের নোটে স্বাক্ষরের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই। আগামী গ্রীষ্ম থেকেই এই নতুন মুদ্রা দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/আইএইচ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X