কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সাড়ে ৩ হাজার মেরিন সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাদের পুরোনো ছবি
মার্কিন সেনাদের পুরোনো ছবি

মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন রাখা হয়েছে। বলা হচ্ছে, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু করতে প্রস্তুত এসব মেরিন সেনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার (২৮ মার্চ) জানিয়েছে, ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে এসব সেনা আনা হয়। শুক্রবার তাদের ‘অপারেশন এরিয়াতে’ ইউএসএস ত্রিপোলী পৌঁছেছে। এছাড়া যুদ্ধ জাহাজটিতে করে এসেছে পরিবহন বিমান ও কৌশলগত আক্রমণকারী বিমান ও যুদ্ধবিমান। এসব বিমান অতি স্বল্প সময়ে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনার সমাগম ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিনসহ দেশটির প্রায় ৫০ হাজার সেনা এ অঞ্চলটিতে অবস্থান করছে। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার সেনাকেও মধ্যপ্রাচ্যে আনার পরিকল্পনা করেছিল।

এদিকে শোনা যাচ্ছে, এবার আকাশ ও নৌপথের পাশাপাশি দেশটিতে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া। যেন কমান্ডার ইন চিফ (প্রেসিডেন্ট) সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করার অর্থ নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

প্রস্তুতি নেওয়া হলেও তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনুমোদন করবেন কিনা তা নিশ্চিত নয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এসব তথ্য জানিয়েছে।

কালবেলা/এএএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X