কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির প্রতিবাদে শনিবার দেশজুড়ে এ বিক্ষোভ হয়। ‘নো কিংস’ শীর্ষক আন্দোলনের তৃতীয় দফা কর্মসূচি ছিল এ দিন। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীরা মূলত কঠোর অভিবাসন নীতি, ইরান যুদ্ধ এবং প্রশাসনের অন্যান্য সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আয়োজকদের তথ্য অনুযায়ী, সব অঙ্গরাজ্য মিলিয়ে ৩ হাজার ২০০টির বেশি কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল।

নিউইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনের মতো বড় শহরগুলোতে বড় আকারের সমাবেশ হয়েছে। তবে এবার উল্লেখযোগ্যভাবে ছোট শহর ও কমিউনিটিতেও ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। আয়োজকদের দাবি, আগের কর্মসূচির তুলনায় ছোট শহরগুলোতে অংশগ্রহণ প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

এর আগে একই আন্দোলনের দুটি জাতীয় পর্যায়ের কর্মসূচিতে লাখো মানুষ অংশ নিয়েছিল। সর্বশেষ এই বিক্ষোভে অংশগ্রহণের বিস্তার আরও বেড়েছে, যা দেশজুড়ে অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে।

অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি, দুই ক্ষেত্রেই চাপের মুখে থাকা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই আন্দোলন নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X