বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। একটি তৃতীয় মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি বন্ধুরাষ্ট্রের মাধ্যমে এ যুদ্ধবিরতি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যে ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব দেওয়া হয়েছিল।

ফারস নিউজের তথ্য অনুযায়ী, ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি। বরং যুদ্ধে তীব্র হামলা অব্যাহত রেখে এর প্রতিক্রিয়া জানায়।

সূত্রটি আরও জানায়, চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক গুদামে হামলার পর এই তৎপরতা বাড়ায় তারা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালায়। পরে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X