কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুদ্ধ আরও ভয়াবহ মাত্রা পেতে পারে। ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বাইরে। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানার বাইরে হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

আরও বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ওপেনএআই, ওরাকল ও এনভিডিআইএর সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন ‘স্টারগেট’ এআই কেন্দ্রটি ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খবরে বলা হয়, এই কেন্দ্রটিকে কৌশলগত স্থাপনা হিসেবে বিবেচনা করছে তেহরান এবং আন্তর্জাতিক আইনের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X