কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা

হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার বুধবার শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু হয়েছে । দেশটির জাতীয় তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানার বরাতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পরপরই শোধনাগারে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর নিরাপত্তা ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার এবং পুরো এলাকা নিরাপদ করার কাজ শুরু করে।

এদিকে, এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘না, আমরা এতে জড়িত নই।’

হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলই কেবল হামলা করে আসছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X