কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজি করাতে পারেননি ৩ প্রেসিডেন্টকে, ইসরায়েলের ফাঁদে পড়েন শুধু ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানে হামলা করানোর পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি বহু বছর ধরে এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে আসছেন। কিন্তু কোনো প্রেসিডেন্টই ইরানে হামলা করতে রাজি হননি। কিন্তু একমাত্র ডোনাল্ড ট্রাম্পই নেতানিয়াহুর ফাঁদে পা দেন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকির দ্য ব্রিফিং নামের একটি টক শোতে এসে তিনি ওই তথ্য দেন। জন কেরি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি তার কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন।

জন কেরির তথ্যানুযায়ী, চাপে পড়া প্রেসিডেন্টরা হলেন জর্জ ডব্লিউ বুশ (২০০১-২০০৯), বারাক ওবামা (২০০৯-২০১৭), জো বাইডেন (২০২১-২০২৫) এবং ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ছাড়া বাকি তিনজন প্রেসিডেন্টই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

শুক্রবারের সেই অনুষ্ঠানে কেরি জানান, ইরানের কোন জায়গাগুলোতে হামলা করা হবে, সরকারের কোন কোন নেতা ও কর্মকর্তাকে হত্যা করতে হবে, সবই নেতানিয়াহুর প্রস্তাবিত হামলা পরিকল্পনায় গোছানো আকারে ছিল। ইরানের সরকার পরিবর্তন ও প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করা ছিল নেতানিয়াহুর প্রস্তাবিত হামলা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আক্ষেপ করে বলেন, হামলার আবদার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রত্যাখ্যান করেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা প্রত্যাখ্যান করেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনও প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই কাজটি করে বসলেন।

কালবেলা/এএএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X