বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের বন্দর অবরোধ

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল চীন

চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বন্দর অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক বার্তায় এ নিন্দা জানান। মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুয়ো জিয়াকুন বলেছেন, এই পদক্ষেপ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

সাংবাদিক সম্মেলনে গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং লক্ষ্যবস্তুমূলক অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা উত্তেজনা আরও বাড়াবে এবং ইতোমধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এটি সম্পূর্ণ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

চীনের এই কড়া প্রতিক্রিয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও অবরোধের প্রেক্ষাপটে এসেছে। বেইজিং বারবার আহ্বান জানিয়ে আসছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের এই বার্তার কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X