কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে গুলিবর্ষণের আগে পরিবারের কাছে যে বার্তা পাঠান হামলাকারী

ট্রাম্পের ওপর হামলাকারী অভিযুক্ত কোল টমাস অ্যালেন। ছবি : সংগৃহীত
ট্রাম্পের ওপর হামলাকারী অভিযুক্ত কোল টমাস অ্যালেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীর পাঠানো একটি বার্তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কোল টমাস অ্যালেন (৩১) হামলার আগে পরিবারের সদস্যদের কাছে একটি বার্তা পাঠান। সেই বার্তায় তিনি লেখেন, যাদের বিশ্বাস ভেঙেছি, সবার কাছে ক্ষমা চাইছি। একই সঙ্গে তিনি যুক্ত করেন, আমি ক্ষমা আশা করি না। বার্তায় মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে লস অ্যাঞ্জেলেসে বামপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর অ্যালেনের মধ্যে উগ্র বক্তব্য দেওয়ার প্রবণতা দেখা যায়। তার বোনের দাবি, তিনি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন এবং নিয়মিত শুটিং রেঞ্জে অনুশীলন করতেন।

তদন্তকারীরা জানান, কয়েক দিন আগে অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে যান। সেখানে তিনি ওই হোটেলে ওঠেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ডিনার অনুষ্ঠিত হচ্ছিল।

কর্তৃপক্ষ জানায়, অ্যালেনের কাছে একটি দশমিক ৩৮ ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি ১২-গেজ শটগান ছিল। হামলার আগে পরিবারের কাছে পাঠানো আরেকটি বার্তায় তিনি নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন হিসেবে উল্লেখ করেন এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ডিনারের বাইরে নিরাপত্তা ভেঙে ঢোকার চেষ্টা করলে তিনি কয়েক রাউন্ড গুলি চালান। এতে বুলেটপ্রুফ ভেস্ট পরা এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। পরে দ্রুত তাকে আটক করা হয় বলে জানান মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।

বর্তমানে তদন্তকারীরা অ্যালেনের পাঠানো বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং পারিবারিক তথ্য বিশ্লেষণ করছেন। তার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রশাসনের সদস্যদের লক্ষ্য করেই হামলার চেষ্টা করেছিলেন। বার্তায় তিনি ডিটেনশন ক্যাম্পের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ট্রাম্পকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেন।

শিক্ষাজীবনে অ্যালেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সি২ এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ নির্বাচিত হন।

তিনি বহরডম নামে একটি ভিডিও গেমও তৈরি করেছিলেন, যা স্টিম প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি দ্য ওয়াইড অ্যাওয়েকস নামের একটি বামপন্থি সংগঠনের সঙ্গেও যুক্ত হন।

তদন্তে আরও জানা গেছে, তিনি বৈধভাবে ২০২৩ সালে একটি পিস্তল এবং ২০২৫ সালে একটি শটগান ক্রয় করেন, যার জন্য এফবিআইর ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হয়েছিল।

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী তার চলাফেরা ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং টরেন্সে তার সংশ্লিষ্ট একটি বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১০

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১১

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১২

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৩

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৪

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৫

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৬

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৭

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৮

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৯

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

২০
X