কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে ধ্বংসের মুখে রয়েছে এবং তেহরান ওয়াশিংটনের কাছে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের জানিয়েছে যে তারা ধ্বংসের মুখে রয়েছে। তাই তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, কারণ তারা তাদের নেতৃত্ব সামাল দেওয়ার চেষ্টা করছে; যা তারা পারবে বলেই আমি বিশ্বাস করি!।

তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি এবং ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন খবর পাওয়া গেছে যে তেহরানের একটি প্রস্তাব নিয়ে তিনি সন্তুষ্ট নন। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে ট্রাম্পকে এ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত বা স্থায়ী করার কথাও বলা হয়।

তবে সামুদ্রিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পারমাণবিক আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে ইরান। যদিও এতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি উল্লেখ করা হয়নি, যা ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X