কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টে ট্রাম্পের ছবি 

ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত বিশেষ স্মারক পাসপোর্ট। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত বিশেষ স্মারক পাসপোর্ট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত বিশেষ স্মারক পাসপোর্ট প্রকাশের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার অনুষ্ঠান উপলক্ষ্যে জুলাই মাসে সীমিতসংখ্যক পাসপোর্ট বাজারে আনা হবে।

একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, পাসপোর্টের নতুন এ নকশা যেকোনো মার্কিন নাগরিক আবেদন করলে পেতে পারেন। তবে এটি নির্দিষ্ট সময় ও সীমিত সংখ্যায় বের হবে।

জানা গেছে, এই বিশেষ পাসপোর্ট কেবল ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকেই সংগ্রহ করা যাবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত একটি নকশায় দেখা গেছে, পাসপোর্টে ট্রাম্পের ছবি, স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা এবং আমেরিকার পতাকা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও যুক্ত করা হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, এ নতুন পাসপোর্ট সবার জন্য আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করবে।

তিনি আরও জানান, এ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন আয়োজনও থাকবে। এর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, মেলা এবং বিশেষ অনুষ্ঠান অন্তর্ভুক্ত।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন : চন্দ্রাভিযান এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীকী স্থাপনার ছবি ব্যবহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X