কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির সাধারণ জনগণের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টাব্যর্থ হতে বাধ্য।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে।

এদিকে ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে অর্থহীন পরামর্শ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ নীতি উল্টো বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।

গালিবাফ বলেন, তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটি ৩০ দিন পর্যন্ত চালিয়ে সরাসরি সম্প্রচার করতে পারি।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করে বলেন, ইরানের অতিরিক্ত উৎপাদনের কারণে তেলকূপ বিস্ফোরণের আশঙ্কার কথা বলা ভুল ও ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X