কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত হরমুজ প্রণালির নতুন মানচিত্র। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত হরমুজ প্রণালির নতুন মানচিত্র। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম স্ট্রেইট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালি লেখা রয়েছে। খবর বিবিসির।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন, যেখানে কোনো ক্যাপশন ছাড়াই কৌশলগত হরমুজ প্রণালিকে ট্রাম্প প্রণালি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গ্রাফিকটি মূলত IStandWithTrump47 নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। ট্রাম্প সেটি রিটুইট করেন।

এর আগে এক বক্তৃতায়ও ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।

এই পোস্ট এমন এক সময়ে করা হলো যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে। এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর হওয়া এই অবরোধের লক্ষ্য হলো, ইরানের বন্দরে প্রবেশকারী বা বন্দর ত্যাগকারী জাহাজগুলো। এর ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে, যা সম্প্রতি চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সেই সফর বাতিল করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব কার্ড আমাদের হাতে। ইরান যদি আলোচনা করতে চায়, তারা আমাদের কাছে আসতে পারে বা ফোন করতে পারে।

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হওয়া আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এদিকে, তেহরান প্রস্তাব দিয়েছে যদি যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ তুলে নেয় এবং চলমান সংঘাতের অবসান ঘটে, তবে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট এই তথ্য নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১০

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১১

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১২

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৩

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৪

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৫

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৭

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৮

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৯

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

২০
X