কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের এরিয়া ৫১। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের এরিয়া ৫১। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত অতি গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১’ ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের ঝড়। গত ২৯ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ওই এলাকায় একাধিক ভূমিকম্পের রিপোর্ট সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা দাবি—যার মধ্যে রয়েছে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগও। যদিও এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত ‘এরিয়া ৫১’ নামক অতি গোপন মার্কিন বিমানঘাঁটির আশপাশে গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অন্তত ১৭টি ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৪.৪ এর কাছাকাছি।

রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল এরিয়া ৫১ ঘাঁটি থেকে কয়েক মাইল দূরে এবং প্রায় ২.৫ মাইল গভীরতায় অবস্থান করছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম রহস্যময় এই সামরিক ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া ও গুজব। অনেকেই দাবি করছেন, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গোপনে কোনো অস্ত্র—সম্ভবত পারমাণবিক পরীক্ষা—চালিয়ে থাকতে পারে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে এবং রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়েই এরিয়া ৫১-এ ১৭টি ভূমিকম্প দেখা যাচ্ছে।”

যদিও এসব দাবি ও ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সাধারণত এরিয়া ৫১ এলাকায় সামরিক কার্যক্রম, ভূগর্ভস্থ পরীক্ষা বা প্রাকৃতিক ভূতাত্ত্বিক কারণেও এ ধরনের ছোট কম্পন হতে পারে বলে ব্যাখ্যা দিয়ে থাকেন।

এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে, তবে প্রকৃত কারণ নিয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য ডেইলি মেইল, হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১০

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১১

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১২

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৩

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৪

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৫

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৬

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৮

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৯

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

২০
X