কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৩৯ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

সমুদ্রে নৌযানে যুক্তরাষ্ট্রের ‘অতর্কিত’ হামলা, নিহত ২

সমুদ্রে নিশানা করা নৌযান। ছবি: সংগৃহীত
সমুদ্রে নিশানা করা নৌযান। ছবি: সংগৃহীত

সমুদ্রে একটি নৌযানে অতর্কিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারী একটি নৌকায় এ হামলা চালায়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৯ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করেছে। এতে কালো রঙের নৌকার মতো একটি বস্তুকে দেখা যায়। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে এবং সমুদ্রের ওপর আগুনের বিশাল শিখা উঠতে দেখা যায়।

সাউদার্ন কমান্ড জানিয়েছে, বেঁচে থাকা ব্যক্তিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে মার্কিন কোস্টগার্ডকে সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম চালু করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে হোয়াইট হাউস বুধবার (০৬ মে) ঘোষণা দেয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি মার্কিন সন্ত্রাসবিরোধী কৌশলে অনুমোদন দিয়েছেন। এতে পশ্চিম গোলার্ধে মাদক কার্টেল নির্মূল করাকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

গত সেপ্টেম্বরের শুরু থেকে ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকার জলসীমায়, বিশেষ করে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারী নৌযান ধ্বংসের অভিযান চালিয়ে আসছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। তবে সামরিক বাহিনী কোনো নৌকাতেই মাদক থাকার প্রমাণ প্রকাশ করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলা আবারও বেড়েছে।

একই সময়ে ট্রাম্প আঞ্চলিক নেতাদের ওপর চাপ বাড়াচ্ছেন। এর মূল লক্ষ্য, যাতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে কার্টেল দমন করে এবং মাদক পাচারকারী ও আন্তঃদেশীয় গ্যাংগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়। ট্রাম্পের দাবি, এসব গোষ্ঠী পুরো অঞ্চলের জাতীয় নিরাপত্তার জন্য ‘অগ্রহণযোগ্য হুমকি’ সৃষ্টি করছে।

অন্যদিকে, সমালোচকরা এসব নৌযানে হামলার সামগ্রিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X