কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:০৮ এএম
আপডেট : ১০ মে ২০২৬, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ব্যর্থ হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ শুরু করবেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথে’ হাঁটবে; এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচেষ্টা ব্যর্থ হলে তার প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ শুরু করবে, এমন কথাও বলেছেন তিনি।

গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সব কিছু ঠিকভাবে না এগোলে আমরা আবার প্রজেক্ট ফ্রিডমে ফিরে যেতে পারি। তবে সেটি হবে প্রজেক্ট ফ্রিডম প্লাস। অর্থাৎ প্রজেক্ট ফ্রিডমের সঙ্গে ‘আরও কিছু যোগ হবে’।

তবে, অতিরিক্ত পদক্ষেপগুলো কী হতে পারে; সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত ৩ মে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযান ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করা।

তবে পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অভিযানটি স্থগিত করা হয়।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হতে পারে।

তবে, আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের স্তর ও আলোচ্যসূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই', বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১০

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১১

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১২

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৩

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৪

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৫

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৬

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৭

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৮

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৯

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

২০
X