কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানাল হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিকভাবে চমৎকার অবস্থায় রয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রেসিডেন্টের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা এ তথ্য জানিয়েছেন।

রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক বলেন, ট্রাম্পের হৃদ্‌যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা শক্তিশালী ও স্বাভাবিক রয়েছে।

গত মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, পরীক্ষার সব ফলাফলই ছিল একদম নিখুঁত।

চিকিৎসকের প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ৮০ বছরে পা দিতে যাওয়া ট্রাম্পের বর্তমান ওজন ২৩৮ পাউন্ড। তার রক্তচাপ ১০৫/৭১ এবং বিশ্রামকালীন হৃদস্পন্দন প্রতি মিনিটে ৭৩ বার। কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিনি অ্যাসপিরিন, রোসুভাস্টাটিন ও এজেটিমাইব গ্রহণ করছেন।

বারবাবেলা জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ট্রাম্প পুরোপুরি সক্ষম। তার ব্যস্ত কর্মসূচি এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ড সুস্বাস্থ্যের পেছনে ভূমিকা রাখছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছরের নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ট্রাম্পের ডান কানে যে ক্ষতচিহ্ন রয়েছে, তা এখনো দৃশ্যমান। এছাড়া ঘন ঘন করমর্দন এবং অ্যাসপিরিন ব্যবহারের কারণে তার হাতে সামান্য নরম টিস্যুর জ্বালাভাব রয়েছে।

চিকিৎসক আরও জানান, ট্রাম্পের পায়ে আগে যে সামান্য ফোলাভাব ছিল, তা আগের তুলনায় কমেছে। এই সমস্যাটি দীর্ঘমেয়াদি শিরাজনিত রক্তসঞ্চালন জটিলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়।

মানসিক সক্ষমতার মূল্যায়নে ব্যবহৃত মন্ট্রিয়ল কগনিটিভ অ্যাসেসমেন্ট (এমওসিএ) পরীক্ষায় ট্রাম্প ৩০-এর মধ্যে ৩০ নম্বর পেয়েছেন। এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি তার চতুর্থ কগনিটিভ পরীক্ষা এবং প্রতিবারই তিনি পূর্ণ নম্বর অর্জন করেছেন।

তিনি দাবি করেন, চারবার টানা নিখুঁত স্কোর পাওয়া খুবই বিরল ঘটনা।

চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী, ট্রাম্পের কার্ডিয়াক বয়স তার প্রকৃত বয়সের তুলনায় প্রায় ১৪ বছর কম, যা তার হৃদ্‌যন্ত্রের সুস্থতার একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X