কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে হ্রদে নৌকাডুবি, নিহত ৩

উদ্ধার অভিযানে জরুরি বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত
উদ্ধার অভিযানে জরুরি বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের জেনেভা লেকে প্রবল ঝড়ের মধ্যে একটি নৌকা ডুবে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এবিসি নিউজের।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ উইসকনসিনে শক্তিশালী ঝড় আঘাত হানার সময় নৌকাটি উল্টে যায়। ওয়ালওয়ার্থ কাউন্টি শেরিফ বিভাগের আন্ডারশেরিফ টম হাউসনার জানান, ঝড়ে বহু মানুষ আহত হয়েছেন। প্রবল বাতাসে গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায় এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। নৌকাডুবির ঘটনাটি তদন্ত করছে লেক জেনেভা সিটি পুলিশ।

লেক জেনেভার মেয়র টড ক্রাউস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, গাছ ভেঙে পড়ে অন্তত একজন আহত হয়েছেন। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

আন্ডারশেরিফ হাউসনার বলেন, ঝড়ের পর ক্ষয়ক্ষতি, ভবনে আটকে পড়া মানুষ এবং জরুরি সহায়তার জন্য একাধিক ৯১১ কল আসে। তবে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ লাইনের কারণে উদ্ধারকাজে বিলম্ব হয়।

তিনি সবাইকে ছিঁড়ে পড়া বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকার আহ্বান জানান। উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলায় পার্শ্ববর্তী কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এবং উইসকনসিন ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেসের সহায়তা নেওয়া হয়েছে।

জেনেভা লেক শিকাগোসহ আশপাশের এলাকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ছুটির সময় এ অঞ্চলে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ঝড়ের কারণে বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের উৎসব ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা এলাকাটিতে তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে এবং সপ্তাহজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১০

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৪

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১৫

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১৬

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১৭

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৮

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১৯

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

২০
X