

মহিলাবিষয়ক অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৬টি ভিন্ন পদে মোট ৭৩১ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, যা শুরু হবে আগামী ৮ জুলাই ২০২৬ থেকে এবং চলবে ২৮ জুলাই পর্যন্ত।
পদের বিবরণ
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: দেশের যে কোনো স্থান
বয়সসীমা: ১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী ১৮-৩২ বছর
(তবে ২নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি:
১-৫ নং পদের জন্য ১১২ টাকা
৬ নং পদের জন্য ৫৬ টাকা
আবেদন শুরুর সময়: ৮ জুলাই, ২০২৬ সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই, ২০২৬ বিকেল ৪টা