কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ‘চমৎকার’ এবং নেতানিয়াহু ভালো করেই জানেন, ‘আসল বস কে’।

শনিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহু হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। ন্যাটো সম্মেলন শেষে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে।

ট্রাম্প বলেন, আমাদের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। ও জানে, আসল বস কে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান নেতানিয়াহু। ওই আলাপেই দুজন শিগগির ওয়াশিংটনে বৈঠকে বসতে সম্মত হন।

তবে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও নতুন পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সমঝোতায় সই করেছেন এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার জন্যও নেতানিয়াহুর ওপর চাপ দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে দুই পক্ষ আলোচনা থেকে এক সপ্তাহের বিরতি নিয়েছে এবং এই সময়ে একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না।

খামেনির শেষকৃত্যে মানুষের ব্যাপক উপস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, খামেনিকে দেশের মানুষ অপছন্দ করে বলে তার ধারণা ছিল। তাই শেষকৃত্যে মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন, যদিও এ বিষয়ে তিনি বলেন, কে জানে, ওগুলো হয়তো লোকদেখানো কান্না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

নরওয়ে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

পেনশন প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তা নিয়োগ

‘ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে গেছে’

শ্বাসনালি কেটে ইরা মনিকে হত্যা: মামলার রায় মঙ্গলবার

টাঙ্গাইলে সাত দিনে ৫ খুন

জাতীয় সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: সিপিবির তীব্র নিন্দা

কালিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

১০

বিসিকের আয়োজনে কর্মশালা, উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী

১১

ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি, নেপথ্যে যে কারণ

১২

তুরাগ নদে গোসলে নেমে প্রাণ গেল ২ কিশোরের

১৩

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি ইকবাল হোসেন

১৪

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

১৫

কার্বন ক্রেডিট বাড়াতে পরিকল্পনা ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৬৩

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্দিরের সেই অর্থ ফেরত

১৮

মোংলা থেকে ২৮৫ কিমি দূরে নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৯

খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান

২০
X