কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
নিউইয়র্ক টাইমসের দাবি

২ শীর্ষ নেতাকে হত্যায় ইরানে প্রবেশ করেছিল ইসরায়েলি যুদ্ধবিমান

বিমানে আব্বাস আরাগচি (ডানে) ও মোহাম্মদ বাঘের গালিবাফ। ভিন্ন ঘটনার ছবি
বিমানে আব্বাস আরাগচি (ডানে) ও মোহাম্মদ বাঘের গালিবাফ। ভিন্ন ঘটনার ছবি

ইসরায়েল শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানের শীর্ষ কর্মকর্তাদের বহরে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শেষে দেশে ফেরার পথে ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার আশঙ্কায় উদ্বিগ্ন ছিল ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল। এমন কোনো হামলা হলে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে এবং নতুন করে সংঘাত শুরু হওয়ার ঝুঁকি তৈরি হতো।

এ কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে ইরানকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানি নেতাদের হত্যার যেকোনো চেষ্টা চলমান আলোচনা বন্ধ করে দিয়ে আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারত।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, আলোচনার সময় গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য টার্গেট তালিকায় রয়েছেন, এমন তথ্য জানতে পেরে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করেছিল।

এদিকে, ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তেহরানও ওয়াশিংটনের কাছ থেকে আশ্বাস চেয়েছিল, যাতে আলোচনায় অংশ নেওয়া তাদের প্রতিনিধিদলকে লক্ষ্য করে কোনো হামলা না হয়।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ইসলামাবাদ সফরের সময় নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানের যুদ্ধবিমান ইরানি প্রতিনিধিদলের বিমানকে যাতায়াতের সময় এসকর্ট দেয়। ফেরার পথে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো প্রতিনিধিদলকে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ইরাক সীমান্তঘেঁষা পশ্চিম দিক দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে।

গালিবাফের সফরসঙ্গী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মদি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: দাবি ট্রাম্পের

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১১

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১২

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৩

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৪

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৫

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৬

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৭

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

২০
X