কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

ডেনা কারারি। ছবি: সংগৃহীত
ডেনা কারারি। ছবি: সংগৃহীত

ইরানে ২০২৪ সাল থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি (৫৩) মুক্তি পেয়েছেন। তাকে দেশটি ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে তেহরানের কর্তৃৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কারারির যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী জ্যারেড জেনসার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই দাবি করেন। ট্রাম্প জানান, কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি এখন নিরাপদে ইরানের বাইরে আছেন। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ইরানের পক্ষ থেকে একটি সদিচ্ছার পদক্ষেপ বলে উল্লেখ করেন।

কারারির মুক্তির ঘটনা এমন সময় ঘটল, যখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা অব্যাহত রেখেছে।

আইনজীবী জ্যারেড জেনসার জানান, যুদ্ধের মধ্যেও কারারির ইরান ত্যাগ করতে পারা একটি ছোট অলৌকিক ঘটনা। তিনি আরও বলেন, গত সপ্তাহে কারারি গুরুতর হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন, যা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

ট্রাম্প তার মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে জেনসারের ভাষ্য অনুযায়ী, ডেনা কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১০

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১১

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১২

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৪

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৫

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১৬

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১৭

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১৮

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১৯

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০
X