শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

বাংলাদেশ জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস। ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী এ আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে। একই সঙ্গে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এছাড়া কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়। এছাড়া ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা শেষে সেগুলোর নিষ্পত্তি করা হয়।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উদ্দেশে ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে মোট ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১১

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১২

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৩

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৪

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৫

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৬

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৭

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৮

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৯

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

২০
X