কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
এলএল.বি ফল-২০২৬

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
নবীন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের (৩৫তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার রুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার ড. মো. মঞ্জুর-ই-খোদা তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর খন্দকার কামালুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব ল’; প্রফেসর মো. জাহাঙ্গির হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে; মো. মশিউর রহমান, রেজিস্ট্রার ও প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএল.বি বিভাগের বিভাগীয় প্রধান রনজিয়ারা রহমান।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানান এবং তাদের উচ্চশিক্ষার নতুন যাত্রায় সাফল্য কামনা করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে আইন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার ড. মো. মঞ্জুর-ই-খোদা তরফদার নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় কেবল একটি দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কোনো প্রতিষ্ঠান নয়; এটি একটি আন্তর্জাতিক জ্ঞানচর্চার কেন্দ্র। বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য শুধু একাডেমিক পড়াশোনা করে ভালো সিজিপিএ অর্জন করা নয়। শিক্ষার্থীদের দেশ ও দেশের সীমানার বাইরের বিশ্বকে জানতে হবে, বৈশ্বিক পরিবর্তন ও বাস্তবতাকে বুঝতে হবে এবং জ্ঞান, গুণ ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। অর্জিত জ্ঞানকে মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে এফআইইউ-এর এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের নবীন ও পুরাতন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X