কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

হামলার পর সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী। ছবি : সংগৃহীত
হামলার পর সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ শহরে সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আনন্তনাগের লালচকে একটি পুলিশ দলের ওপর হামলা চালানো হয়। হামলার সময় ওই পুলিশ দল অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

নিহত পুলিশ সদস্যের নাম আশিক হুসেইন কুরেশি (৩৫)। তিনি হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত আনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লস্কর-ই-তইবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

এদিকে, চলমান অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে আনন্তনাগ শহরে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে জম্মু ও কাশ্মীরে টানা চার দিন ধরে বিরূপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রয়েছে।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X