নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম

আমদানি করা চালের প্রভাব
চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম

চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল বাজারে আসতে শুরু করা দামের এ পরিবর্তন এসেছে। তবে খুচরা বাজারে চালের দাম এখনো কমেনি। ভোক্তাদের অভিযোগ, চালের দাম কমার খবরে খুচরা বাজারে আরও ২ থেকে ৩ টাকা বেড়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে দাম ধরা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ কথার কার্যকারিতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

চট্টগ্রামের পাইকারি বাজারে জুন মাস থেকেই চোখ রাঙাতে শুরু করেছিল চালের দাম। জুলাই মাসের শেষদিকে তা হয়ে আরও বেশি অস্থির, প্রতি কেজি চাল পাইকারিতে বেড়ে যায় ২ থেকে ৮ টাকা পর্যন্ত। খুচরা বাজারে সেই দাম বাড়ে ১০ থেকে ১৫ টাকার বেশি। এমন পরিস্থিতিতে সরকার আগস্টের মাঝামাঝি থেকে চাল আমদানির অনুমতির তিন মাস পর বাজারে সরবরাহ বেড়েছে। ফলে আপাতত চার ধরনের চালে কিছুটা স্বস্তি ফিরেছে। পাইকারিতে দাম কমেছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ২১ লাখ ৩১ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে। বর্তমানে সরকারিভাবে ১৯ লাখ ৫৪ হাজার টন চাল এবং ১ লাখ ৭৭ হাজার টন গম মজুত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে আরও ৫ লাখ টন চাল এবং ৪ লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামের চাক্তাই ও পাহাড়তলীর ব্যবসায়ীরা জানান, কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে সরকার। বর্তমানে কেজিতে কমেছে ৫ থেকে ৮ টাকা।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে পাইকারি বাজারে কেজিতে ৩ টাকা কমে জিরা শাইল ৭১ টাকা, গুটি স্বর্ণা ৫৪ টাকা ও কাটারি আতপ ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৪ টাকা কমে প্রতি কেজি বেতি আতপ ৫২ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া পাইকারিতে প্রতি কেজি নাজির শাইল মিনিকেট ৫৭ টাকা, মোটা সেদ্ধ চাল ৪৯ টাকা ও নুরজাহান স্বর্ণা ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, খাতুনগঞ্জ, পাহাড়তলী পাইকারি বাজারসহ বিভিন্ন খুচরা দোকানে দেখা গেছে, পাইকারি পর্যায়ে মোটা, মাঝারি ও সরু চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। কেজি দরে এই কমার হার ৫ থেকে ৮ টাকা। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা, আটাশ বালাম ৬৫ থেকে ৬৮ টাকা, স্বর্ণা মোটা ৫০ থেকে ৫৬ টাকা, নাজির শাইল ৮০ থেকে ৮৫ টাকা, বাসমতি ৯৫ থেকে ১০০ টাকা এবং চিনিগুঁড়া ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এখনো দাম বেশি। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৮ থেকে ৮৫ টাকা, আটাশ বালাম ৭০ থেকে ৭৫ টাকা, নাজির শাইল ৮৫ থেকে ৯০ টাকা, স্বর্ণা মোটা ৫৫ থেকে ৬০ টাকা, পাইজাম ৬২ থেকে ৬৫ টাকা, বাসমতি ৯৫ থেকে ১২০ টাকা এবং চিনিগুঁড়ার প্যাকেট ১৩০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে।

পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন বলেন, চালে দাম এখন দাম অনেকটাই নিম্নমুখী। তবে চকবাজার এলাকার বাসিন্দা মনীষা আচার্য বলেন, ‘পাইকারিতে দাম বাড়লেও খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। উল্টো আমদানি বাড়ার খবরে খুচরা বাজারে দাম আরও ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছাড়া এই দাম কমবে বলে মনে হয় না।’ তবে পাইকারি আড়তদার নুর হোসেন জানান, আমদানি করা চালে সরবরাহ বাড়ায় পাইকারিতে দাম কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে তিনি জানান।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ধরে চালের বাজার অস্থির ছিল। এবার ভরা মৌসুমেও নানা কারসাজিতে পণ্যটির দাম বেড়ে যায়। মানুষকে অন্তত ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার সুযোগ তৈরি করে দিতে হবে। চালের দাম যাতে আর না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।’

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘আমরা বাজার পর্যবেক্ষণ করছি। যদি দেখা যায় খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে দাম ধরে রাখা হয়েছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X