জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

বাঁ থেকে ভুক্তভোগী সোহেল রানা ও অভিযুক্ত সবুজ মিয়া। ছবি : সংগৃহীত
বাঁ থেকে ভুক্তভোগী সোহেল রানা ও অভিযুক্ত সবুজ মিয়া। ছবি : সংগৃহীত

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাকে পিটিয়ে মাথা ফাটালেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ মিয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ইউনিয়নের লোন্দহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আমি লোন্দহ গ্রামে আমার মাছের প্রজেক্টে গেলে সবুজ মিয়া আমাকে ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করে। এ নিয়ে কিছু বলার আগেই হঠাৎ এলোপাতাড়ি মারধর শুরু করে সবুজ মিয়া। মারধরের এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। আশপাশের লোকজন ও স্থানীয় বিএনপি নেতারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ মিয়া বলেন, ফেসবুকে আমার নামে অপপ্রচার চালায় সোহেল। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমি তাকে মারিনি।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিযুক্ত সবুজ মিয়ার পদ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, মারামারির কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১০

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১১

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১২

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১৩

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৪

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৫

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৭

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৮

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৯

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

২০
X