বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ
ডোনাল্ড ট্রাম্প

যেসব গণমাধ্যম আমার বিরুদ্ধে বলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত

যেসব গণমাধ্যম আমার বিরুদ্ধে বলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স ‘বাতিল হওয়া’ উচিত। তিনি যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছেন। গভীর রাতের টিভি শোর উপস্থাপক জিমি কিমেলকে সাময়িকভাবে বরখাস্ত করাকে কেন্দ্র করে সংস্থাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

রক্ষণশীল ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের হত্যাকাণ্ড ঘিরে এবিসি নিউজের সঞ্চালক জিমি কিমেল তার লেট নাইট শোতে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি) প্রধান ব্রেন্ডান কার কিমেলের ওই মন্তব্যের জেরে এবিসি নেটওয়ার্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। ওই হুমকির পর জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেলের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবিসি নেটওয়ার্ক।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি কোথাও পড়েছি, টিভি নেটওয়ার্কগুলো ৯৭ শতাংশ আমার বিরুদ্ধে, আবারও বলছি, ৯৭ শতাংশ নেতিবাচক। তবু আমি জিতেছি এবং সহজে (গত নির্বাচনে) জিতেছি।’ ট্রাম্প বলেন, ‘তারা শুধু আমাকে খারাপভাবে প্রচার করে এবং খারাপ সংবাদ দেয়। আমি বলতে চাচ্ছি, তারা একটি লাইসেন্স পাচ্ছে। আমার মনে হয়, তাদের লাইসেন্স হয়তো কেড়ে নেওয়া উচিত।’

গত সোমবার কিমেল তার অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন, সন্দেহভাজন হত্যাকারী ট্রাম্পের সমর্থক ছিলেন। তবে কর্মকর্তারা বলেছেন, হত্যাকারী ‘বামপন্থি মতাদর্শে বিশ্বাসী’ ছিলেন। ট্রাম্পের নিযুক্ত ব্যক্তির নেতৃত্বে থাকা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে এবিসি অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। এ ঘটনার পর উদ্বেগ তৈরি হয়েছে, ট্রাম্প প্রশাসন তাদের সমালোচকদের বাকস্বাধীনতা খর্ব করছে।

কিমেল বলেছিলেন, মাগা গ্যাং চার্লি কার্কের হত্যাকারী হিসেবে অভিযুক্তকে অন্য কারও লোক হিসেবে প্রমাণ করতে মরিয়া। তারা এ থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার ফক্স নিউজকে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, আমরা এ সম্প্রচারকারীদের জনগণের স্বার্থে দায়বদ্ধ রাখব এবং সম্প্রচারকারীরা যদি এ সহজ সমাধান পছন্দ না করেন, তবে তাদের লাইসেন্স এফসিসির কাছে ফিরিয়ে দিতে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X