বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের জন্য বড় ধাক্কা ডেমোক্র্যাটদের জয়

যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে বিরোধীদের বিপুল বিজয়
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে দারুণ জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। এসব নির্বাচনের ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও তাকে একজন ‘অদৃশ্য প্রার্থী’ মনে করা হচ্ছিল। কারণ, ট্রাম্প প্রকাশ্যে প্রতিপক্ষের প্রার্থীদের ব্যঙ্গ করে রিপাবলিকান প্রার্থীদের সমর্থন দিয়েছিলেন। গত মঙ্গলবার দেশটির বৃহত্তম শহর নিউইয়র্কের মেয়র এবং নিউজার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান প্রার্থীরা পরাজিত হয়েছেন।

সিএনএন বলছে, ট্রাম্পের জন্য এসব নির্বাচন ছিল এক ধরনের পরীক্ষা। তার দ্বিতীয় মেয়াদে প্রথম বড় কোনো রাজনৈতিক পরীক্ষামূলক নির্বাচন এগুলো।

যে ফল এসেছে, তা বলছে, প্রথম বড় এই পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন।

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি: ‘বিশ্বের রাজধানী’ হিসেবে খ্যাত নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি।মামদানি নিউইয়র্ক শহরের ১১১তম মেয়র নির্বাচিত হলেন। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। এ জয়ের মধ্য দিয়ে মামদানি নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন। মামদানি নিউইয়র্ক শহরের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র। এক শতাব্দীর মধ্যে তিনি নিউইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র। নিউইয়র্কের আদি বাসিন্দা ট্রাম্প কোনোভাবেই চাননি মামদানি এ শহরের মেয়র নির্বাচিত হোন। তিনি আগেই হুমকি দিয়েছেন, মামদানির মতো লোক নির্বাচিত হলে তিনি নিউইয়র্ক শহরের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে দেবেন। মামদানি অবৈধ অভিবাসী বলেও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এ নিয়েও তিনি হুমকি দিয়েছেন। এদিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচন হয়। এ দুই নির্বাচনেও ডেমোক্রেটিক প্রার্থীরা জয়ী হয়েছেন।

নিউজার্সিতে শেরিল: নিউজার্সির গভর্নর পদে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল। শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করেন।

সিয়াতারেল্লি অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি তৃতীয়বারের মতো গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন।

ভার্জিনিয়ায় স্প্যানবার্গার: ভার্জিনিয়ায় গভর্নর পদে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয়ী হয়েছেন। স্প্যানবার্গার সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য। তিনি সিআইএর সাবেক কর্মকর্তা। স্প্যানবার্গার হচ্ছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন স্প্যানবার্গার। তার নির্বাচনী প্রচারের কেন্দ্রে ছিল মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা। ফেডারেল চাকরিতে কাটছাঁটসহ শাটডাউনের প্রভাব নিয়ে অঙ্গরাজ্যের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা দূর করা। স্প্যানবার্গার তার প্রচারে প্রায়ই উল্লেখ করেছেন যে, আর্ল-সিয়ার্স রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ, তার অনুসারী। তবে ট্রাম্প নিজে এই নির্বাচনে আর্ল-সিয়ার্সকে সমর্থন জানাননি। নিউজার্সি ও ভার্জিনিয়া উভয় অঙ্গরাজ্য ডেমোক্রেটিক রাজনীতির সমর্থক, বা ‘ব্লু স্টেট’। তবে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ দুই অঙ্গরাজ্যে ট্রাম্প হারেন। কিন্তু ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ভালো ফল করেছিলেন।

অর্থাৎ মাত্র এক বছর আগের ভোটে (প্রেসিডেন্ট নির্বাচন) অঙ্গরাজ্য দুটি ট্রাম্পের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটরা বিপুল জয় পেয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনের এক বছর আগে মতামত জরিপগুলোতে দেখা গেছে, ডেমোক্রেটিক ব্র্যান্ডটি ব্যাপকভাবে অজনপ্রিয় রয়ে গেছে। এমনকি ট্রাম্পের পক্ষে জনসমর্থন হ্রাস পেলেও তা ডেমোক্র্যাটদের পক্ষে যায়নি। মঙ্গলবারের নির্বাচনগুলো মূলত ডেমোক্রেটিক প্রভাবিত অঞ্চলগুলোতে হয়েছে, যেখানে প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প সমর্থন পাননি।

জয়ী তিন ডেমোক্র্যাট নেতাই অর্থনৈতিক সমস্যা, বিশেষ করে ক্রয়ক্ষমতার ওপর জোর দিয়েছেন। অধিকাংশ মার্কিন ভোটার এটিকেই সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন।

ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক উদ্যোগে সমর্থন: এদিন ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট গভর্নর গেভিন ন্যুসাম নির্বাচনী ম্যাপ পরিবর্তনের অনুমতি চেয়ে একটি গণভোটের আয়োজন করেন। ন্যুসামের এ উদ্যোগে ক্যালিফোর্নিয়ার ভোটাররা সমর্থন দিতে যাচ্ছেন বলে সিএনএন আভাস দিয়েছে।

আগামী বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে রিপাবলিকান পার্টি বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এ বিপর্যয় ঠেকাতে ট্রাম্পের নির্দেশে টেক্সাসের নির্বাচনী ম্যাপ ঢেলে সাজানো হয়েছে। যার ফলে রিপাবলিকান পার্টি কংগ্রেসে আরও পাঁচটি আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে ভাবা হচ্ছে। এ সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে ‘ব্লু স্টেট’ ক্যালিফোর্নিয়ার গভর্নর ন্যুসামের নির্দেশে নির্বাচনী ম্যাপ বদলানোর উদ্যোগ নেওয়া হয়। এখন সেখানে ডেমোক্রেটিক পার্টির জন্য কংগ্রেসে পাঁচটি আসনে বিজয়ের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X