বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের সঙ্গে আল শারার বৈঠক কেন গুরুত্বপূর্ণ

স্কাই নিউজের বিশ্লেষণ
ট্রাম্পের সঙ্গে আল শারার বৈঠক কেন গুরুত্বপূর্ণ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পা রেখেছেন। অথচ এক বছর আগেও এ দৃশ্য ছিল অকল্পনীয়। একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের শত্রু, অথচ আজ তিনিই হয়ে উঠেছেন পরম মিত্র। স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকের মাধ্যমের তার তিন দিনের মার্কিন সফর শেষ হচ্ছে।

শারার এ সফর কেবল কূটনৈতিক নয়, বরং এক নাটকীয় পরিবর্তনের প্রতীক, এক অসাধারণ গল্প। কারণ, আল শারা একসময় সিরিয়ার কুখ্যাত সন্ত্রাসী সংগঠন নুসরা ফ্রন্টের নেতা ছিলেন, যা আল কায়েদার সিরীয় শাখা হিসেবে পরিচিত ছিল। তখন তার মাথার দাম নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র, কেবল আটক-সংক্রান্ত তথ্য দিলেই ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আজ সেই যুদ্ধক্ষেত্রের কমান্ডার থেকে বিশ্ব মঞ্চে একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন, যাকে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ স্বাগত জানাচ্ছে।

গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সরকার গঠন করে নেতৃত্বে আসেন শারা। তিনি নিজের পুরোনো নাম ‘আবু মুহাম্মদ আল জোলানি’ পরিত্যাগ করেছেন এবং এখন নিজেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে চান।

যুক্তরাষ্ট্র মনে করে, ১৪ বছরের বিধ্বংসী গৃহযুদ্ধ শেষে সিরিয়াকে ফের ভাঙন থেকে রক্ষার সবচেয়ে বড় সুযোগ তার হাতেই রয়েছে। তাই ওয়াশিংটনের কূটনৈতিক হিসাব এখন একেবারে নতুন পথে, যেখানে সাবেক শত্রুকেই সম্ভাব্য মিত্র হিসেবে দেখা হচ্ছে। এ পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের কৌশল স্পষ্ট—আল শারাকে শক্তভাবে পাশে রাখলে সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাব কমবে। পাশাপাশি, ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতেও তাকে সহযোগী হিসেবে দেখা হচ্ছে। তবে আশঙ্কাও আছে। আল শারা প্রকাশ্যে সন্ত্রাসবাদের অতীত অস্বীকার করেছেন বটে, কিন্তু ক্ষমতায় আসার পরও সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাত দেখা দিয়েছে। গত জুলাইয়ে সুয়েইদায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষই সেই অস্থিরতার প্রমাণ। এগুলো সত্ত্বেও যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, আল শারাই এখন সিরিয়ার স্থিতিশীলতার সর্বশেষ আশার প্রতীক। কারণ, সিরিয়া স্থিতিশীল হলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভারসাম্য রক্ষা সহজ হবে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনে তার এ সফর ঐতিহাসিক। ১৯৪৬ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো সিরীয় রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফরে গেলেন। এমন পরিস্থিতিতে অবশ্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শারার বৈঠক অতীব গুরুত্বপূর্ণ।

এর আগে গত মে মাসে রিয়াদে তাদের সাক্ষাৎ হয়েছিল। আর সোমবার ট্রাম্পের সঙ্গে আল শারার বৈঠকে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধোত্তর পুনর্গঠন, আইএসবিরোধী লড়াইয়ে সহযোগিতা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X