বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

ইন্দোনেশিয়ার সাবেক ‘স্বৈরাচার’ সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা

ইন্দোনেশিয়ার সাবেক ‘স্বৈরাচার’ সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা

ইন্দোনেশিয়া তাদের সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় নায়কের’ খেতাবে ভূষিত করেছে। স্বৈরাচারী শাসনের জন্য কুখ্যাত সুহার্তোকে এমন মর্যাদা দেওয়া নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্কও চলছে। ১৯৬০-এর দশক থেকে শুরু করে ১৯৯০-এর দশক পর্যন্ত সুহার্তোর ‘নতুন ব্যবস্থার’ শাসনামলে ইন্দোনেশিয়া ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি দেখেছে; একই সঙ্গে সাক্ষী হয়েছে তীব্র রাজনৈতিক দমনপীড়নেরও। ওই সময়ে লাখ লাখ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে প্রাণ দিতে হয়।

গতকাল সুহার্তোসহ ১০ জনকে যে অনুষ্ঠানে ‘জাতীয় নায়কের’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তার সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিনি সুহার্তোর সাবেক জামাতা। জাকার্তার মেরদেকা প্রাসাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুহার্তোর ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন। তবে সুহার্তোকে জাতীয় বীর ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নাগরিক সমাজে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১১

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১২

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৩

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৪

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৫

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৬

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৭

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৮

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৯

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

২০
X