বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

মোদির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন

মোদির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। ডিসেম্বরের ৪ ও ৫ তারিখ ভারত সফর করবেন তিনি। গতকাল শুক্রবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি যাচ্ছেন রুশ নেতা। এমন সময় পুতিন ভারতে যাচ্ছেন, যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে।

ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন। পাশাপাশি, আলোচনায় স্থান পাবে রুশ-ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। তা সত্ত্বেও মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি। গত আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে ‘রাশিয়ার যুদ্ধের খরচ’ জোগানোর অভিযোগ তোলেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X