বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

আত্মসমর্পণ করতে আসা দুই ফিলিস্তিনি ও ৯ হামাস যোদ্ধাকে হত্যা ইসরায়েলের

আত্মসমর্পণ করতে আসা দুই ফিলিস্তিনি ও ৯ হামাস যোদ্ধাকে হত্যা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ ফিলিস্তিনিরা আত্মসমর্পণের চেষ্টা করছিলেন এবং পুরোপুরি নিরস্ত্র ছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন ২৬ বছর বয়সী আল-মুন্তাসির বিল্লাহ আবদুল্লাহ এবং ৩৭ বছরের ইউসুফ আসাসা। অন্যদিকে, গাজার রাফায় ৯ হামাস যোদ্ধাকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল। খবর আলজাজিরার।

আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার জেনিনের সাংবাদিকরা বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ করে রাখা একটি ভবন থেকে দুই যুবক বেরিয়ে আসেন। তারা নিরস্ত্র ছিলেন। শার্ট খুলে তারা বারবার সেটি দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু সেনারা তাদের ভবনের ভেতরে যাওয়ার নির্দেশ দেন এবং তারপর তাদের গুলি করে হত্যা করেন।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা জেনিনে সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ওয়ান্টেড ব্যক্তিদের তাড়া করেছে এবং আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করেছে, যা কয়েক ঘণ্টা ধরে চলে। বিবৃতিতে বলা হয়েছে, দুজন ভবন থেকে বের হলে ওই সন্দেহভাজনদের গুলি করা হয়। ঘটনাটি মাঠপর্যায়ের কমান্ডাররা তদন্ত করে দেখছেন।

তবে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতে ইসরায়েলের এ ধরনের তদন্ত খুব কম ক্ষেত্রেই ফৌজদারি তদন্ত বা দোষী সাব্যস্ত হওয়ার মাধ্যমে শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছেন, সাংবাদিক ও অ্যাম্বুলেন্সের পথ রুদ্ধ করছেন এবং অবকাঠামোর ক্ষতি করছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা ও শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো বলেছে, গাজা যুদ্ধের মতো পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এ হত্যাকাণ্ড ও সহিংসতা গণহত্যার শামিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলা থামাতে এবং পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ইসরায়েলের অবৈধ দখল শেষ করতে জরুরি আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

গাজায় ৯ হামাস যোদ্ধাকে হত্যা: ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় ভূগর্ভস্থ টানেলে আটকে থাকা ৯ যোদ্ধাকে হত্যা করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন পূর্ব রাফাহ এলাকার টানেলগুলোতে অবস্থান নেওয়া ওই যোদ্ধাদের বিমান হামলা করে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ গাজায় টানেলে আটকে থাকা যোদ্ধাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩০ জনকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী বলছে, এ-সংক্রান্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X