রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে গত ২১ জুলাই শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। একই সঙ্গে এ ঘটনায় সাধারণ যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে ২১ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত চলা এ অবরোধে শত শত দেশি-বিদেশি যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে যেসব যাত্রীর ঢাকায় গিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরার কথা ছিল, তারাও ভোগান্তির শিকার হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবরোধের কারণে পশ্চিমাঞ্চলের ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন ন্যূনতম ১ ঘণ্টা ২০ মিনিট থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া একটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়। এতে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন এবং বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।

বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবায় নিয়োজিত একটি ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। সাম্প্রতিক এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, সে জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমাঞ্চল, বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. জাহিদুল হাসানের স্বাক্ষর রয়েছে।

কালবেলা/ওয়াইএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X