বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রীয় তহবিল থেকে ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

১০০ কোটি ডলার
রাষ্ট্রীয় তহবিল থেকে ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগির এ অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি। ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমিই মামলা করেছিলাম, আবার এখন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনো মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘কয়েকজন আমাকে বলেছেন, এই অর্থ যেন আমি নিজের কাছে রেখে দিই। তবে আমি এমনটা করব না। ক্ষতিপূরণের এই টাকা আমি জনহিতকর কোনো কাজে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগির কোনো ভালো দাতব্য কাজে এই ডলার আমি দিয়ে দেব।’

প্রসঙ্গত, প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে ২০২২ সালের আগস্টে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালিয়েছিল এফবিআই।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X