কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা বাড়ছে। বুধবার (২২ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা ১১তম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টা ইরানি হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চীন ও ভারতের উদ্দেশে সৌদি তেল নিয়ে যাওয়া অন্তত তিনটি ট্যাংকার লোহিত সাগর থেকে ঘুরে সুয়েজ খালের পথে চলে যায়।

বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে এশিয়াগামী জাহাজগুলোর যাত্রাপথ দীর্ঘ হবে এবং পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

এদিকে কৃষ্ণসাগর অঞ্চলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে কাজাখস্তানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ রুট ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম সাময়িকভাবে তেল গ্রহণ বন্ধ করেছে। ফলে পরিস্থিতি দীর্ঘায়িত হলে কাজাখস্তানকে তেল উৎপাদনও কমাতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি মজুতের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির অপরিশোধিত তেল ও ডিজেলের মজুত বেড়েছে, তবে পেট্রলের মজুত কমেছে। বাজার এখন যুক্তরাষ্ট্রের সরকারি জ্বালানি তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সূত্র: রয়টার্স

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১০

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১১

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১২

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৩

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৪

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৫

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৬

শোকেরও ছুটি নেই

১৭

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৮

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৯

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

২০
X