কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

ছবি: এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের সৌজন্যে
ছবি: এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের সৌজন্যে

পরিবেশবান্ধব কর্মক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যে ‘ইকোফিল’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ২০৩০ সালের মধ্যে ১০ লাখের বেশি একবার ব্যবহার্য (সিঙ্গেল-ইউজ) প্লাস্টিক বোতলের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ইকোফিল’ তাদের পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কৌশলের অংশ। এর মাধ্যমে দায়িত্বশীলভাবে সম্পদের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে টেকসই চর্চা আরও জোরদার করা হবে।

উদ্যোগের আওতায় এনার্জিপ্যাকের অফিস ও কারখানায় কর্মী, দর্শনার্থী এবং ব্যবসায়িক অংশীদারদের জন্য একবার ব্যবহার্য প্লাস্টিক বোতলের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য কাচের বোতল চালু করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পানির রিফিল স্টেশন। ফলে কর্মীরা একই বোতলে প্রয়োজন অনুযায়ী বারবার বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির দাবি, প্রতিটি রিফিল স্টেশনে রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির মাধ্যমে পানি পরিশোধনের পাশাপাশি প্রতিবার ব্যবহারের আগে বোতল জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে পানি ব্যবহার নিশ্চিত করা যায়।

‘রিফিল। রিইউজ। রেসপেক্ট।’ প্রতিপাদ্য নিয়ে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে টেকসই জীবনধারা গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছে এনার্জিপ্যাক।

প্রতিষ্ঠানটি আরও জানায়, পরিবেশ সংরক্ষণে এটি তাদের ধারাবাহিক উদ্যোগের অংশ। এর আগে ব্যবহৃত প্লাস্টিক বোতল রিসাইকেল করে গাছের টব তৈরির উদ্যোগও নেওয়া হয়েছিল, যা প্লাস্টিক বর্জ্য কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সহায়তা করেছে।

এ বিষয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, “টেকসই উন্নয়ন কেবল অঙ্গীকার করার মাধ্যমে নয়, বরং ধারাবাহিক বাস্তব পদক্ষেপের মধ্য দিয়েই গড়ে ওঠে। ‘ইকোফিল’ আমাদের ইএসজি যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা এবং কর্মক্ষেত্রে প্রতিটি টেকসই চর্চাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার অঙ্গীকারকে আরও এগিয়ে নিচ্ছি।”

কালবেলা/আরএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X