কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ছবি: সংগৃহীত
হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ছবি: সংগৃহীত

সুদানের চারটি অঙ্গরাজ্যে কলেরার সন্দেহজনক সংক্রমণের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানী খার্তুমে ফেডারেল ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের এক বৈঠকে দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার সময় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নর্থ কর্দোফান, ওয়েস্ট কর্দোফান, সাউথ দারফুর এবং খার্তুম অঙ্গরাজ্যে কলেরার সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। তবে আক্রান্তের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

বুধবারের আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, কলেরা চোখ রাঙালেও হাম সংক্রমণ কমেছে। সর্বশেষ ২৫টি সন্দেহজনক হামের রোগী শনাক্ত হলেও এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে ১০ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানায়, দারফুর ও কর্দোফান অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। সে সময় সংস্থাটি জানায়, প্রাদুর্ভাবে অন্তত ১১৪ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৩০ জনের বেশি আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুদানকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশটিতে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২ কোটি ১০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা দরকার। এ ছাড়া সংঘাতের কারণে ১ কোটি ৩৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৯০ লাখ দেশের অভ্যন্তরে এবং ৪৬ লাখ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১০

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১১

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১২

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৩

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৪

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৫

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৬

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৭

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৮

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X