বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

চাঁদে শহর বানাতে চান মাস্ক

চাঁদে শহর বানাতে চান মাস্ক

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা দেওয়া প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের থাকার জন্য একটি শহর তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এই শহর বানানো সম্ভব। খবর রয়টার্সের। আগে মাস্কের মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে যাওয়া। কিন্তু এখন তিনি বলছেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আগে চাঁদে যাওয়া জরুরি। ২০২৭ সালের শুরুর দিকেই চাঁদে একটি রোবট চালিত যান পাঠানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের কোম্পানি। ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি, তাই এবার দ্রুত সেখানে ফেরার চেষ্টা চলছে। অনেকে মনে করেন স্পেসএক্স শুধু সরকারি কাজ করে; কিন্তু মাস্ক জানালেন তাদের আয়ের খুব ছোট একটা অংশ আসে নাসা থেকে। তাদের বেশিরভাগ টাকা আয় হয় স্টারলিংক ইন্টারনেটের ব্যবসা থেকে। এমনকি টিভিতে বিজ্ঞাপন দিয়েও তারা এখন এ ইন্টারনেটের প্রচার চালাচ্ছে। রোবট ও এআই নিয়ে কাজ করা ইলন মাস্কের কোম্পানি এখন মহাকাশে বড় কম্পিউটার সেন্টার বানানোর কথা ভাবছে। এ ছাড়া তার গাড়ির কোম্পানি ‘টেসলা’ এখন রোবট বানানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X