বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

এবার পশ্চিম তীর দখলের পাঁয়তারা ইসরায়েলের

আগ্রাসন
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো। এই পদক্ষেপকে আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় ‘বৃহৎ ভূমি দখল’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন জানায়, প্রস্তাবটি উত্থাপন করেছেন কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সরকারি সিদ্ধান্তের আগে দৈনিক ইসরায়েল হায়োম জানায়, প্রাথমিক লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এরিয়া সি-এর ১৫ শতাংশে ধাপে ধাপে বসতি স্থাপন।

১৯৯৫ সালের ওসলো-২ চুক্তি অনুযায়ী, পশ্চিম তীরের এরিয়া এ সম্পূর্ণ ফিলিস্তিনি নিয়ন্ত্রণে থাকবে এবং এরিয়া বি ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণে হলেও এর নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। অন্যদিকে এরিয়া সি এর অধীনে থাকা পশ্চিম তীরের প্রায় ৬১ শতাংশ সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন সিদ্ধান্তের ফলে যেসব জমির অন্য মালিকানা প্রমাণিত নয়, সেগুলোকে রাষ্ট্রীয় জমিতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে আইন প্রয়োগের ঘোষণা ছাড়াই ইসরায়েল ভূমির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করবে।

এই পদক্ষেপটি গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত একাধিক ব্যবস্থারই ফল। এর প্রধান লক্ষ্য পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং তেল আবিবের নিয়ন্ত্রণ বৃদ্ধি। তবে মিশর, কাতার ও জর্ডান সিদ্ধান্তটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছে। মিশরের সরকার এক বিবৃতিতে এটিকে ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ সুসংহত করার লক্ষ্যে বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছে। কাতার জানিয়েছে, পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে রূপান্তরের এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের অধিকার হরণ করবে। প্যালেস্টাইন অথরিটি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, এটি কার্যত সংযুক্তিকরণ প্রক্রিয়ার সূচনা এবং সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি দুর্বল করার পদক্ষেপ।

ইসরায়েলের ‘পিস নাও’ রোববার এই সিদ্ধান্তকে ‘মেগা ল্যান্ড গ্র্যাব’ হিসেবে আখ্যা দিয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X