বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিযোগিতার নতুন সূচনা এআই ইমপ্যাক্ট সামিটে

ভারতে এআই সম্মেলন
ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইমপ্যাক্ট সামিট ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। এ খাতে আসছে নতুন নতুন বিনিয়োগের ঘোষণা। প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এ নিয়ে গবেষণায় আরও আগ্রহ বাড়ছে। ১৬ থেকে আজ শুক্রবার পর্যন্ত চলা এআই ইমপ্যাক্ট সামিটে ৫০০ এর বেশি বৈশ্বিক এআই নেতা, ১৫০ জনের বেশি গবেষক এবং শত শত প্রযুক্তি কর্মকর্তা অংশ নিয়েছেন, যা এআই খাতে নতুন যুগের বার্তা দিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির এ মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের লুইস ইনাসিও লুলা দ্য সিলভা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই উপস্থিত ছিলেন। আরও ছিলেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, স্কেল এআইর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং, মেটার চিফ এআই অফিসারসহ অন্য বৈশ্বিক প্রযুক্তি নেতারা।

সামিটে বক্তব্য রাখতে গিয়ে অ্যামোদেই বলেন, বিশ্ব এমন একপর্যায়ের দিকে এগোচ্ছে, যেখানে এআই সিস্টেম অধিকাংশ বুদ্ধিবৃত্তিক কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এতে রোগ নিরাময় ও দারিদ্র্য মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি হলেও অপব্যবহার ও অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকিও রয়েছে।

অন্যদিকে অল্টম্যান বলেন, এআই গ্রহণে ভারত বর্তমানে বিশ্বে শীর্ষে এবং খুব দ্রুতই এটি প্রযুক্তিটির বৃহত্তম বাজারগুলোর একটি হয়ে উঠতে পারে। তার ভাষায়, ‘ভারত শুধু এআই বিপ্লবে অংশ নিচ্ছে না, বরং নেতৃত্ব দিচ্ছে।’ এদিকে ভারতের দুই শীর্ষ কোম্পানি রিলায়েন্স ও আদানি গ্রুপ আগামী কয়েক বছরে এআই ও ডাটা অবকাঠামো তৈরিতে প্রায় ২১ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ধনকুবের মুকেশ আম্বানি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X