বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি মোদি-নেতানিয়াহুর

যৌথ সংবাদ সম্মেলন
সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি মোদি-নেতানিয়াহুর

ভারতের প্রধানমন্ত্রী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েল সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর দুদিনের সফর শেষে গতকাল বুধবার এ সংবাদ সম্মেলন হয়। এর আগে নেতানিয়াহুর সঙ্গে বাণিজ্য, সামরিক, প্রতিরক্ষা, অর্থনৈতিক, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তেল আবিবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উন্নয়ন, উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের চেষ্টা করবে।

বক্তব্যে মোদি বলেন, মানবতা কখনোই সংঘাতের শিকার হওয়া উচিত নয়। এদিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনার কথা জানান। আর নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, ভারতের কাছে আমাদের অনেক ঋণ। এর আগে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর আগে মোদি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শিক্ষা, স্টার্ট-আপ, উদ্ভাবন, প্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে মোদি হলোকাস্টে নিহতদের স্মরণে ইসরায়েলের সরকারি স্মৃতিসৌধ ইয়াদ ভাশেমে শ্রদ্ধা জানান।

এর আগের দিন মোদি দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন। এই ভাষণে তিনি দৃঢ় সমর্থন নিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের বাণিজ্য ও সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসরায়েল সফরে গিয়ে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন।

পার্লামেন্টে দেওয়া ভাষণে মোদি বলেন, ৭ অক্টোবরের হামলায় যারা জীবন হারিয়েছেন এবং যেসব পরিবারের জীবন বিপর্যস্ত হয়েছে, তাদের জন্য ভারতের জনগণের গভীর শোকবার্তা আমি সঙ্গে করে এনেছি।

বুধবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে মোদিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং উড়োজাহাজ থেকে নামার পর নেতানিয়াহু তাকে আলিঙ্গন করে স্বাগত জানান।

নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র বেড্রোসিয়ান এক ভিডিও বার্তায় বলেন, দুই নেতার মধ্যে বিশেষ এবং ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ইসরায়েল ও ভারতের মধ্যে বন্ধন দৃঢ়—আমরা উদ্ভাবন, নিরাপত্তা এবং সমন্বিত কৌশলগত দৃষ্টিভঙ্গিতে একসঙ্গে কাজ করি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X