বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

চুক্তি ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, কাটেনি যুদ্ধের শঙ্কা

আরও আলোচনার ইঙ্গিত
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক ঘণ্টার পরোক্ষ আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি বা ব্রেকথ্রু ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক থাকা দেশ দুটির মধ্যে বৃহস্পতিবারের এই আলোচনা ইরানে সম্ভাব্য মার্কিন হামলা এড়ানোর শেষ সুযোগ হিসেবে দেখা হলেও কোনো চূড়ান্ত সমাধান না আসায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা এখনো কাটেনি। তবে আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, দুই পক্ষই কিছু ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদি জেনেভায় দুই সেশনের বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে আমরা দিনটি শেষ করেছি।’

তিনি আরও জানান, দুই পক্ষই নিজ নিজ দেশের রাজধানীতে পরামর্শের পর শিগগির আলোচনা ফের শুরু করার পরিকল্পনা করছে এবং আগামী সপ্তাহে ভিয়েনায় প্রযুক্তিগত পর্যায়ের আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ওমানি মন্ত্রী আলোচনার বিষয়ে আশাবাদী মূল্যায়ন করলেও চুক্তির পথে থাকা প্রধান বাধাগুলো দুই পক্ষ কাটিয়ে উঠতে পেরেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের হওয়া অন্যতম গুরুতর আলোচনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা কিছু বিষয়ে চুক্তিতে পৌঁছেছি, আর কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। সিদ্ধান্ত হয়েছে যে, আলোচনার পরবর্তী রাউন্ড শিগগির, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।’ আরাঘচি আরও বলেন, ইরানিরা স্পষ্টভাবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বলে আসছে যে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তেহরানকে বড় ধরনের ছাড় দিতে হবে।

মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে আলোচনার ফল নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, জেনেভা আলোচনা ‘ইতিবাচক’ ছিল। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের ব্যালেস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে দেশটির অস্বীকৃতিকে ‘বড় সমস্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই মিসাইলগুলো শুধু আমেরিকাকে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৯ ফেব্রুয়ারি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ১০ থেকে ১৫ দিনের মধ্যে চুক্তি না হলে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কূটনৈতিক সমাধান পছন্দ করলেও তিনি তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না।

বর্তমানে ইরানের জলসীমার কাছে মার্কিন সামরিক বাহিনী তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন করেছে। এ অবস্থায় আগামী সপ্তাহের ভিয়েনা আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব, যা ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেষ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X