বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

আকাশ প্রতিরক্ষাকে সুসংহত করতে ইউক্রেন-সৌদি চুক্তি

মধ্যপ্রাচ্যে অ্যান্টি-ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করতে ইউক্রেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো যখন ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হচ্ছে, ঠিক তখনই কিয়েভ ও রিয়াদের মধ্যে এই ‘পারস্পরিক লাভজনক’ সহযোগিতার ভিত্তি স্থাপিত হলো।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই চুক্তির ঘোষণা দেন। গত বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছানোর পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, এই প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে উভয় দেশের মধ্যে নতুন চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগের পথ প্রশস্ত করবে। জেলেনস্কি উল্লেখ করেন, সৌদি আরবের এমন কিছু সক্ষমতা রয়েছে, যা ইউক্রেনের জন্য আগ্রহের বিষয় এবং এই অংশীদারত্ব উভয় পক্ষের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। যদিও সৌদি আরব এখন পর্যন্ত এই চুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে সৌদি আরব ইরানের শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সর্বশেষ শুক্রবারও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের শেষভাগ থেকে রাশিয়ার তীব্র ড্রোন হামলার মোকাবিলা করতে গিয়ে ইউক্রেন স্বল্পমূল্যের কিন্তু অত্যন্ত কার্যকর ‘ইন্টারসেপ্টর ড্রোন’ তৈরিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশে পরিণত হয়েছে।

ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার ইউরি চেরেভাশেঙ্কোর মতে, মধ্যপ্রাচ্যের প্রতিকূল পরিস্থিতিতে ড্রোন পরিচালনা করা চ্যালেঞ্জিং হলেও পাইলটের দক্ষতাই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X