বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

লেবাননে ইসরায়েলের হামলায় ফের উত্তেজনা মধ্যপ্রাচ্যে

নিহত ছাড়াল আড়াইশ, নিন্দার ঝড়
লেবাননের একটি এলাকায় ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত
লেবাননের একটি এলাকায় ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিন বুধবার লেবাননে স্মরণকালের বড় হামলা চালায় ইসরায়েল। গতকাল বৃহস্পতিবারও হামলা অব্যাহত রাখে তারা। এতে নিহত আড়াইশ ছাড়িয়ে গেছে। ইরান ও পাকিস্তান ওই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত উল্লেখ করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। তেহরান হুমকি দিয়ে বলেছে, দখলদারদের হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এদিকে, ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। যুদ্ধবিরতিতে লেবাননকেও রাখার দাবি জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া।

গতকাল বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলেও ইসরায়েলের আগ্রাসী হামলা অব্যাহত ছিল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে পৌঁছেছে। সেইসঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তান এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতা করেছে, তাতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইসরায়েলের হামলাকে নির্বিচার আখ্যা দিয়ে বলেন, এটি যুদ্ধবিরতির স্থায়িত্বের জন্য সরাসরি হুমকি। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভিটি কুপার বলেছেন, এই হামলা ক্ষতিকর এবং লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনেজ নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহনীয়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও টাজানি লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে সংহতি জানান এবং ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেন। তিনি সতর্ক করে বলেন, আমরা আরেকটি গাজা পরিস্থিতি দেখতে চাই না।

কাতার এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে থামাতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। একইভাবে তুরস্কও কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধবিরতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। এদিকে, লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে। ইসরায়েলি বাহিনী লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করার পরদিন নেতানিয়াহু এমন হুমকি দিলেন। ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল।

বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করছে এবং শান্তি প্রচেষ্টাকে বড় ধাক্কা দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X