বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

এক রাতেই বদলে গেল হিসাব বিজয়ের শপথ আজ হচ্ছে না

তামিলনাড়ু
এক রাতেই বদলে গেল হিসাব বিজয়ের শপথ আজ হচ্ছে না

তামিলনাড়ুর রাজনীতির হিসাবনিকাশ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। চার দিনের নানা নাটকীয়তার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় জানা গেল—কয়েকটি দল সমর্থন দেওয়ায় থালাপতি বিজয়ের টিভিকের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। রাতে সেই অবস্থান বদলে গেল। একটি দল সমর্থন দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে। আরেকটি দল সমর্থনের ঘোষণা দিলেও রাজ্যপাতের কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়নি। এতে আজ শনিবার বিজয়ের দলের সরকার গড়তে শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রথমে বিজয়ের দল টিভিকেকে সমর্থনের কথা জানালেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে। দলটি এখন ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তাদের হাতে রয়েছে দুটি আসন, যা এই সমীকরণে গুরুত্বপূর্ণ ছিল।

অন্যদিকে ভিসেকে নামের আরেকটি দলও সমর্থনের ঘোষণা দিয়েছিল। তবে রাজ্যপালের কাছে তারা আনুষ্ঠানিক কোনো চিঠি জমা দেয়নি। পরে জানা যায়, দলটি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদ চাওয়ার বিষয়টিও তারা সামনে এনেছে।

এই দুই দলের সমর্থন না থাকায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যা ছুঁতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয়। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়কে সেই বৈঠকে রাজ্যপাল স্পষ্ট করে দেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না থাকলে সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব না। সব মিলিয়ে জোট রাজনীতির জটিল সমীকরণে আপাতত পিছিয়ে পড়েছেন থালাপতি বিজয়। নির্বাচনে দক্ষিণী মেগাস্টার বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১০

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১১

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১২

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৪

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৫

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৭

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৮

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X