বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়ের’ জন্য রাশিয়াকে দুষল জার্মানি

পুরোনো ছবি
পুরোনো ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে জার্মানির পরাজয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে দেশটি। একই সঙ্গে ইউক্রেন ও ইসরায়েলের প্রতি তাদের দৃঢ় সমর্থন এ নির্বাচনে ভোট কম পাওয়ার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা পরিষদের পাঁচটি নতুন সদস্য দেশ নির্বাচনের জন্য এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নির্বাচনে পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে হেরে যাওয়াকে ‘তিক্ত পরাজয়’ হিসেবে বর্ণনা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াদেফুল। তিনি বলেন, ইউক্রেনের প্রতি আমাদের অবিচল সমর্থন রয়েছে এবং রাশিয়া চায় না যে, নিরাপত্তা পরিষদে এমন কোনো কণ্ঠস্বর থাকুক। রাশিয়া যে জার্মানির বিরুদ্ধে মনোভাব উসকে দিয়েছে, তা কোনো গোপন বিষয় নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ হলো—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ। ওয়াদেফুল বলেন, আমরা সবসময় নির্দিষ্ট কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি, যা সব সদস্য রাষ্ট্র শেয়ার বা সমর্থন করে না। মধ্যপ্রাচ্য সংকটে জার্মানিকে সবসময় ইসরায়েলের জন্য বিশেষ দায়িত্ব পালন করতে হয় এবং এ বিষয়টিও নির্বাচনে ভোট হারাতে ভূমিকা রাখতে পারে। এ ছাড়া দুই বছর মেয়াদি এ পদের লড়াইয়ে জার্মানির দেরিতে প্রবেশকেও তিনি আংশিক দায়ী করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X