বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

যুদ্ধের পর ঝুঁকি নেওয়ার সক্ষমতা বেড়েছে ইরানের

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান ঘোষিত কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। উল্টো এ যুদ্ধের ফলে ইরান আরও বেশি দৃঢ় ও কট্টর অবস্থানের রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধ শুরুর পেছনে মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা বা দেশটির অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন আনা। একই সঙ্গে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও কার্যক্রমকে নমনীয় বা নিয়ন্ত্রণে রাখাও ছিল এ অভিযানের অন্যতম লক্ষ্য।

তবে ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ সত্ত্বেও ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ অক্ষুণ্ন রয়েছে। শুধু তা-ই নয়, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশটির অভ্যন্তরে এমন একটি পুনর্গঠন প্রক্রিয়া চলেছে, যা সেখানকার সামরিক ব্যবস্থার প্রভাব আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষমতা ও প্রভাব আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে, এ সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে এমন এক নতুন রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশের তৈরি হয়েছে, যেখানে তেহরান এখন যে কোনো ধরনের ঝুঁকি নিতে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। একই সঙ্গে যুদ্ধ শুরুর আগের তুলনায় যে কোনো ধরনের বাহ্যিক চাপ বা নিষেধাজ্ঞা মোকাবিলা করার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X